| ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত যেসব দেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২২ ২২:২০:২১
ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত যেসব দেশ

নিজস্ব প্রতিবেদন: ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়েছে। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত এক অভিযানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ব্যবহৃত হয়েছে বি-২ স্টিলথ বোমারু বিমান।

যুক্তরাষ্ট্রের এই হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ এক টেলিগ্রাম বার্তায় বলেন, “এই হামলা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।”

তিনি আরও দাবি করেন, ইরান যদি প্রতিশোধ নেয়, তাহলে কিছু মিত্র দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতেও প্রস্তুত রয়েছে।

এক্স-এ দেওয়া আরেকটি পোস্টে মেদভেদেভ তীব্র ভাষায় সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি লিখেন, “যে ট্রাম্প নিজেকে ‘শান্তির দূত’ দাবি করেন, তিনিই আজ নতুন যুদ্ধের সূচনা করলেন।”

তার মতে, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বরং এই হামলা নতুন এক অপ্রতিরোধ্য যুদ্ধের দুয়ার খুলে দিয়েছে।”

ট্রাম্পকে ব্যঙ্গ করে মেদভেদেভ লিখেন, “এবার শান্তির নোবেল পুরস্কার জেতার আশা বাদ দিন মি. প্রেসিডেন্ট।”

এর আগে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের ফোরদো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সমন্বিত হামলা চালায়। পরে জাতির উদ্দেশে ভাষণে এই হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, “হয় শান্তি আসবে, নয়তো সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিণতি। এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।”

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ফাইনালেই শেষ হয়েছে আর্জেন্টিনার। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...