আইপিএল ২০২৫ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে চ্যাম্পিয়ন কে হবে
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের ২০২৫ আসরের পর্দা নামছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাইনাল ম্যাচ দিয়ে। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে মর্যাদার এই লড়াই।
মূলত কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল আয়োজনের পরিকল্পনা থাকলেও বর্ষার শঙ্কায় তা সরিয়ে নেয়া হয় আহমেদাবাদে। তবে আবহাওয়া অনুকূলে নেই এখানেও।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ৩ জুন দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশের বেশি। যদিও সন্ধ্যার পর আবহাওয়া কিছুটা উন্নতি করতে পারে এবং বৃষ্টির আশঙ্কা কমে আসবে। ফলে পুরো ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা এখনও খুব একটা বেশি নয়।
তবুও যদি ভারি বৃষ্টিতে ম্যাচ ব্যাহত হয়, তবে ১২০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। তাতেও ম্যাচ মাঠে না গড়ালে ৪ জুন রাখা হয়েছে রিজার্ভ ডে। সেদিন আবহাওয়া তুলনামূলক ভালো থাকার আভাস মিলেছে।
তবে রিজার্ভ ডেতেও যদি ম্যাচ মাঠে না গড়ায়, সেক্ষেত্রে লিগ পর্বে এগিয়ে থাকা দল হিসেবে পাঞ্জাব কিংসকে আইপিএল ২০২৫-এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দুই দলই এখনও পর্যন্ত আইপিএলে শিরোপার মুখ দেখেনি। পাঞ্জাব ২০১৪ সালে ফাইনাল খেললেও হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। অন্যদিকে বেঙ্গালুরু তিনবার ফাইনালে উঠেও প্রতিবারই ব্যর্থ হয়েছে।
চলতি মৌসুমে পাঞ্জাব ও বেঙ্গালুরু দুই দলই ১৪ ম্যাচে ৯টি করে জয় পেয়েছে। শীর্ষ দুই দল হয়ে কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নেয় তারা। কোয়ালিফায়ার-১-এ বেঙ্গালুরুকে হারায় পাঞ্জাব, আর কোয়ালিফায়ার-২-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে ফেরে পাঞ্জাব কিংস।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
- ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
