২১০ জন হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, ২১০ জন হজযাত্রী নিয়ে লোহিত সাগরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, যাতে ২০০ জনেরও বেশি যাত্রী মারা গেছেন। ভিডিওটিতে বিমানের ভেতর আতঙ্কিত যাত্রীদের চিৎকার এবং ‘আল্লাহু আকবার’ ধ্বনি শোনা যায় বলে দাবি করা হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই চিন্তিত হয়ে পড়েন এবং শোক প্রকাশ করতে থাকেন। বলা হয়, মোরতানিয়া থেকে হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়া বিমানটি রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে বিধ্বস্ত হয়।
তবে খোদ মোরতানিয়ান এয়ারলাইন্স এই দাবি পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানায়, হজ মৌসুমে তাদের কোনো ফ্লাইটে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এক বিবৃতিতে তারা জানান, ভাইরাল হওয়া ভিডিওটি মিথ্যা ও বিভ্রান্তিকর। জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি এবং ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়েছেন, কোনো ভিডিও বা খবর সামাজিক মাধ্যমে ছড়ানোর আগে তার সত্যতা যাচাই করা জরুরি, বিশেষ করে যখন তা মানুষের প্রাণহানি বা ধর্মীয় আবেগের সঙ্গে সম্পর্কযুক্ত হয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- বাংলাদেশে আজ ২১ ক্যারেট এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ আগস্ট ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টি, দেশের যেসব এলাকায় বেশি হতে পারে
- ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!
- ২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয় কেন
- পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর
