| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এক সপ্তাহে দুই ঘূর্ণিঝড়! কোন উপকূলে পড়বে সবচেয়ে বেশি ধাক্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২১ ০৯:১৭:০৮
এক সপ্তাহে দুই ঘূর্ণিঝড়! কোন উপকূলে পড়বে সবচেয়ে বেশি ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: বছরের সবচেয়ে ঘূর্ণিঝড়প্রবণ মাস হিসেবে পরিচিত মে। গত পাঁচ বছরে বঙ্গোপসাগরে যে সাতটি বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, তার মধ্যে পাঁচটিই মে মাসে আঘাত হেনেছিল। এবারও সেই আশঙ্কা বাস্তব হতে চলেছে, তাও একবারে একই সপ্তাহে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা তৈরি হয়েছে।

এই তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বলেন, চলতি মে মাসের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যার আঘাত হানার সম্ভাব্য এলাকা ভারতের ওড়িশা উপকূল থেকে মিয়ানমারের রাখাইন পর্যন্ত বিস্তৃত।

শুধু বঙ্গোপসাগরেই নয়, একই সময়ে আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তিনি আরও জানান, বিশ্ব আবহাওয়া সংস্থার তালিকা অনুযায়ী ২০২৫ সালের ঘূর্ণিঝড়গুলোর সম্ভাব্য নাম হতে পারে ‘শক্তি’ এবং ‘মন্থা’। যে সাগরে আগে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, সেই নাম প্রথম ব্যবহৃত হবে।

আবহাওয়ার মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে, যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে শেষ হয়ে যায়, তাহলে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি আরও বেশি শক্তিশালী রূপ নিতে পারে। এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে, ২৯ বা ৩০ মে-র মধ্যে এটি স্থলভাগে আঘাত হানতে পারে।

তবে গবেষক পলাশ সতর্ক করে জানিয়েছেন, এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির উপর নজর রাখতে হবে আরও কয়েকদিন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর আবারও ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের ...

রাত ৮টায় বাংলাদেশ-ভুটান লড়াই, সরাসরি দেখবেন যেভাবে

রাত ৮টায় বাংলাদেশ-ভুটান লড়াই, সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ঘরের মাঠে অভিযান ...