ইশরাককে শপথ না পড়ালে ঢাকা অচলের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা। মঙ্গলবার অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিনে তারা বুধবার সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অচলের হুঁশিয়ারি এসেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।
সাবেক সচিব মশিউর রহমান ঢাকাবাসীর পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতারা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন এবং জানিয়ে দেন—শপথ না করালে পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন, বিদ্যুৎসহ সব নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।
ইতোমধ্যে নগর ভবনের সামনে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ, যেখানে চলছে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান। গত বুধবার থেকে চলা এই অবস্থান কর্মসূচিতে নগর ভবনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। নাগরিক সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
