বাংলাদেশে ধেয়ে আসছে বন্যা, ডুবে যেতে পারে ৪ জেলা
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি জেলা ভয়াবহ বন্যার মুখোমুখি হতে পারে। ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় নদ-নদীর পানি বিপজ্জনক হারে বাড়ছে। এরই মধ্যে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল নেমে আসছে সীমান্তবর্তী নদ-নদীগুলোতে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের ভেতরের বৃষ্টিপাত। বিশেষ করে শেরপুরে গত চারদিনে থেমে থেমে ভারি বৃষ্টিতে পানি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আবহাওয়াবিষয়ক বেসরকারি ওয়েবসাইট ‘আবহাওয়া ডটকম’-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, মঙ্গলবার থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগজুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি ঢল এবং অভ্যন্তরীণ বৃষ্টির কারণে হঠাৎ বন্যার ঝুঁকি বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টায় শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল রাত ১০টায় এ পানি ছিল ৩৯ সেন্টিমিটার ওপর। ভোর থেকে টানা বৃষ্টির কারণে পানি আবারও দ্রুত বাড়ছে।
উজান থেকে আসা ঢল ও স্থানীয় ভারী বর্ষণের কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় জনগণকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
