| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারতের পাল্টা কৌশলে ২২ হাজার কোটি টাকার মহাসড়ক প্রকল্প

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ১০:০০:২৪
ভারতের পাল্টা কৌশলে ২২ হাজার কোটি টাকার মহাসড়ক প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: গত মার্চে চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য সমুদ্রপথে একমাত্র ভরসা বাংলাদেশ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, চীনা অর্থনীতির বিস্তারে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে।

ড. ইউনূসের এই মন্তব্যে অস্বস্তিতে পড়ে ভারত। কারণ, ভারতের 'সেভেন সিস্টারস' নামে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সমুদ্রপথে বাংলাদেশের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা কমাতে এখন বিকল্প পথ খুঁজছে দিল্লি।

ভারতীয় মন্ত্রিসভা সম্প্রতি অনুমোদন দিয়েছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণের। যার ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ৮৬৪ কোটি রুপি। এই প্রকল্প শেষ করার সময়সীমা ধরা হয়েছে ২০৩০ সাল।

ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, ড. ইউনূসের মন্তব্যই মূলত এই প্রকল্পের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে। উদ্দেশ্য একটাই—বাংলাদেশকে বাইপাস করে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে কলকাতার বিকল্প সংযোগ গড়ে তোলা।

এই মহাসড়ক ভারতকে যুক্ত করবে মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের সঙ্গে। এরপর সড়কপথে যুক্ত হবে ভারত-মিয়ানমার যৌথ প্রকল্প কালাদান করিডোরের সঙ্গে। যা মিয়ানমারের সিত্তে নদীবন্দর, পালেতোয়া ও জেরিনপুর হয়ে কলকাতা বন্দরের সঙ্গে যুক্ত হবে।

এই সড়ক নির্মাণে রয়েছে বড় চ্যালেঞ্জ—পাহাড়, পাথর, ভূমি অধিগ্রহণসহ পরিবেশগত নানা প্রতিবন্ধকতা। তবুও ভারত সরকার আশা করছে, একদিন এই মহাসড়ক হয়ে কলকাতা থেকে পণ্য যাবে মিয়ানমার ঘুরে সরাসরি উত্তর-পূর্বাঞ্চলে—বাংলাদেশকে পুরোপুরি বাইপাস করে।

ভারত একদিকে বাংলাদেশের ওপর নির্ভরতা কমাতে চায়, অন্যদিকে মিয়ানমারের ওপর নতুন করে নির্ভরশীল হচ্ছে। শেষ পর্যন্ত এই কৌশল কতটা টেকসই হবে, সেটিই এখন দেখার বিষয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...