| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা, বিপদে পড়তে পারে ভারত নিজেই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৯ ২২:৫৫:২৪
বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা, বিপদে পড়তে পারে ভারত নিজেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে পোশাকসহ বেশ কিছু পণ্যের আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে ভারত। স্থলবন্দর ব্যবহার করে এসব পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারত নিজেই।

আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ফল, জুস, কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলা, প্লাস্টিক সামগ্রী ও কাঠের আসবাব আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বাংলাদেশি তৈরি পোশাক এখন শুধু সমুদ্রপথে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের নাভা-সেভা বন্দর দিয়ে আমদানি করা যাবে। এর ফলে স্থলপথে পোশাক আমদানি কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের পরিবহন খাত, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পেট্রাপোল সীমান্তে প্রতিদিন যেখানে ২০ থেকে ৩০টি ট্রাক বাংলাদেশি পোশাক নিয়ে আসতো, তা এখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

চালক, হেলপার এবং লজিস্টিক কর্মীদের আয়ের ওপর সরাসরি প্রভাব পড়বে। স্থানীয় ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তে অসন্তুষ্ট, কারণ এতে সীমান্ত এলাকার অর্থনীতিতে ধস নামতে পারে।

ভারতীয় বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত, যার পেছনে জাতীয় স্বার্থ এবং সাম্প্রতিক ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি কাজ করতে পারে। যদিও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে, তবুও কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশের সস্তা পোশাক ভারতের বাজারে ঢুকে পড়ায় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছিল—এমন অভিযোগ রয়েছে ভারতীয় মহলে। অনেকে এটিকে ‘ডাম্পিং’ বলেও উল্লেখ করছেন।

বাংলাদেশি পণ্যে কড়াকড়ি আরোপ করে ভারত নিজেদের সীমান্ত রাজ্যগুলোকেই অর্থনৈতিকভাবে ঝুঁকির মুখে ফেলছে। যদিও কেন্দ্র বলছে, জাতীয় স্বার্থ রক্ষাই তাদের প্রধান লক্ষ্য।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর আবারও ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের ...

রাত ৮টায় বাংলাদেশ-ভুটান লড়াই, সরাসরি দেখবেন যেভাবে

রাত ৮টায় বাংলাদেশ-ভুটান লড়াই, সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ঘরের মাঠে অভিযান ...