| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

জুলাই হত্যাযজ্ঞ: হাসিনার বিরুদ্ধে মামুনের রাজসাক্ষী জবানবন্দি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৩ ১০:৫৩:৩৭
জুলাই হত্যাযজ্ঞ: হাসিনার বিরুদ্ধে মামুনের রাজসাক্ষী জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক: জুলাই ও আগস্টের গণআন্দোলনে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তিনি এই মামলায় রাজসাক্ষী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।

ট্রাইব্যুনালের কার্যক্রম

আজ, রবিবার (৩ আগস্ট) সকালে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে হাজির করা হয়।

প্রথমে চিফ প্রসিকিউটর তাঁর সূচনা বক্তব্য দেবেন, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ পর্ব।

উল্লেখ্য, এই মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একজন আসামি ছিলেন। তবে তিনি এখন রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন।

মামলার প্রেক্ষাপট

গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার বিচার শুরুর আদেশ দেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনে ১ হাজার ৪০০ জন ছাত্র-জনতাকে হত্যা এবং হত্যাকাণ্ডের উসকানি ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

ওই দিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে তাঁর দোষ স্বীকার করে বলেন, "জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন আমাদের বিরুদ্ধে যে হত্যা-গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি এবং রাজসাক্ষী হয়ে এই অপরাধের বিস্তারিত তথ্য আদালতে তুলে ধরতে চাই। আমি রহস্য উন্মোচনে আদালতকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...