| ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মেজর সাদিকের স্ত্রী কি পুলিশ কর্মকর্তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৩ ১৬:৩৫:৫৩
মেজর সাদিকের স্ত্রী কি পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তা গ্রেফতার হওয়ার পর থেকে তিনি আলোচনায় রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে বাংলাদেশ পুলিশের একজন এএসপি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের বক্তব্য

শনিবার এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানায়, "সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি বলে উল্লেখ করা হয়েছে। সকলের বিভ্রান্তি নিরসনের জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশের সুমাইয়া জাফরিন নামে কোনো নারী কর্মকর্তা নেই।"

সেনা কর্তৃপক্ষের বক্তব্য

এর আগে, গত ৩১ জুলাই ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ দৌলা জানান, মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তা আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন বলে যে তথ্য এসেছে, সেটির পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্তাধীন এবং তার দোষ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে তিনি সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...