| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরার কয়েক গ্রামের আতঙ্কের নাম চেয়ারম্যান আব্দুর রউফ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৮ ০৯:৩৪:৩০
সাতক্ষীরার কয়েক গ্রামের আতঙ্কের নাম চেয়ারম্যান আব্দুর রউফ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কয়েকটি গ্রামে আতঙ্কের নাম হয়ে উঠেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে বক্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

২৩ এপ্রিলের ওই মাহফিলে ইসলামি বক্তা কভিদ বিন সামাদের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তাকে হুমকি দেন চেয়ারম্যান রউফ। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "চোখ একদম ফাটায়া দিমু, মুখ মুবাস্টা করে দিমু।" এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কয়েক দফায় বিক্ষোভও করেন।

চেয়ারম্যান রউফের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি সরকারি খাসজমি দখল করে নিজের ও ভাইয়ের নামে বিপুল সম্পদ গড়েছেন। জেলা প্রশাসনের অভিযানে তার দখলে থাকা প্রায় দুই একর জমি উদ্ধার করা হয়। জেলা প্রশাসক তাকে “ভূমিদস্যু” হিসেবেও আখ্যা দিয়েছেন।

সাবেক জেলা বিএনপি নেতা আব্দুর রউফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচন করলে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। তবে ওয়াজ মাহফিলের ঘটনার পর তাকে আবারো বিএনপির নেতা বলে চিহ্নিত করার চেষ্টা হলে জেলা বিএনপি এক বিবৃতিতে জানায়—চেয়ারম্যান রউফের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

ঘটনার পর আলোচনায় থাকা বক্তা কভিদ বিন সামাদ জানিয়েছেন, তার মনেও কোনো ক্ষোভ নেই, বরং তিনি চেয়ারম্যানের জন্য দোয়া করছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান রউফের প্রভাব এতটাই যে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তবে সাম্প্রতিক ঘটনার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এলাকাবাসী এখন তার শাস্তির দাবিতে সরব হয়েছেন, এবং সাতক্ষীরায় উত্তেজনা ক্রমেই বাড়ছে।

সজল বিশ্বাস/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...