| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তান থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদ ফেরত চায় সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৬ ২২:১৯:১৬
পাকিস্তান থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদ ফেরত চায় সরকার

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার পঞ্চাশ বছর পার হলেও এখনও অনেক হিসাব বাকি। এবার সেই বকেয়া হিসেব মেটাতে নতুন করে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে দাবিকৃত বিপুল পরিমাণ অর্থসম্পদ ফেরত চাওয়ার বিষয়টি আবারও গুরুত্ব পাচ্ছে। পররাষ্ট্র সচিব পর্যায়ে ঢাকা ও ইসলামাবাদের আসন্ন বৈঠকে এই বিষয়টি থাকবে আলোচনার শীর্ষে।

১৯৭১ সালের আগে অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকা বাংলাদেশি সম্পদের হিসাব অনুযায়ী, প্রায় ৪.৫২ বিলিয়ন ডলার বা ৫ হাজার কোটি টাকা ফেরত পাওয়ার কথা বাংলাদেশের। স্বাধীনতা যুদ্ধের ঠিক আগে ও পরে বাংলাদেশ থেকে ছিনিয়ে নেওয়া বা আটকে রাখা এই সম্পদের মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, বৈদেশিক মুদ্রা, উন্নয়ন সহায়তার অর্থসহ আরও নানা খাত।

এমনই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ—১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর আন্তর্জাতিক তহবিল থেকে আসা প্রায় ২০ কোটি ডলার পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো হয়েছিল। সেই অর্থ যুদ্ধকালীন সময়ে গোপনে পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়, যা এখনো ফেরত আসেনি।

বাংলাদেশ ব্যাংকের দলিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অবিভক্ত পাকিস্তানের মোট সম্পদের ৫৪-৫৬ শতাংশ দাবী করার যথার্থতা রয়েছে বাংলাদেশের, জনসংখ্যা ও বৈদেশিক মুদ্রা অর্জনের হিসেব অনুযায়ী। এই হিসাবের ভিত্তিতে তৈরি করা হয়েছে একটি পূর্ণাঙ্গ দাবিপত্র, যাতে রয়েছে তথ্যপ্রমাণ, আর্থিক দলিল ও ঐতিহাসিক প্রেক্ষাপট।

এই দাবির পেছনে শুধু অর্থের হিসাব নয়, রয়েছে এক জাতির প্রতি অন্য জাতির বৈষম্যমূলক আচরণের প্রতীকী দিকও।

আগামী ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই আর্থিক দাবি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এবার ফলপ্রসূ অগ্রগতির আশা করছে সরকার।

ইস্তেয়াক হোসেন/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...