| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে থেকে যে ঘোষণা দিলেন মিজানুর রহমান আজহারী

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১২ ১৬:২১:০৩
সোহরাওয়ার্দী উদ্যানে থেকে যে ঘোষণা দিলেন মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিশাল জনসমাবেশে অংশ নিয়ে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী এক আবেগঘন বক্তব্য রাখেন। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে এই জমায়েতে অংশ নিয়ে তিনি বলেন—“প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে একটি ফিলিস্তিন, একটি গাজা, একটি আল-আকসা বাস করে।”

বক্তব্যের শুরুতে তিনি বলেন, “আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাকে আজ এখানে জনসমুদ্রকে শান্ত রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। আমি জানি না আপনারা শান্ত থাকবেন, না উত্তাল হবেন।”

তিনি আরও বলেন, “প্রিয় সুধী, ফিলিস্তিনের জন্য মিছিল করতে গিয়ে আমরা লাঠি, গুঁতা, ধাক্কা অনেক কিছুই সহ্য করেছি। তবু আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার উপস্থিতি প্রমাণ করে—বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় ফিলিস্তিনের সঙ্গে স্পষ্টভাবে সংযুক্ত। আমরা হয়তো ভৌগোলিকভাবে ফিলিস্তিন থেকে দূরে, কিন্তু মানসিকভাবে ও ভালোবাসায় আমরা খুবই কাছাকাছি।”

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “বলুন তো—আমাদের হৃদয়ে কি ফিলিস্তিন বাস করে না? আমাদের হৃদয়ে কি গাজা নেই? আল-আকসা কি আমাদের বিশ্বাসের অংশ নয়? একসাথে বলুন—ঠিক না ভুল?”

এরপর তিনি শ্লোগানে উদ্বুদ্ধ করে বলেন, “আসুন, আমরা আজ কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলি— নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! ফিলিস্তিন জিন্দাবাদ! আল কুদস জিন্দাবাদ!”

তিনি জাতিসংঘের নির্লিপ্ততার সমালোচনা করে বলেন, “আমার ভাই শহীদ হচ্ছে, আর জাতিসংঘ চুপ করে বসে আছে? এর জবাব চাই! আমরা গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক জবাব চাই!”

বক্তব্যের একপর্যায়ে আজহারী ইংরেজিতেও প্রতিবাদের স্লোগান দিতে বলেন: “Say it with me—Free Free Palestine! Free Free Al-Quds!”

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, “আমরা শুধু বক্তব্য দিতে আসিনি, আমরা এখান থেকে বার্তা দিতে এসেছি—এই জাতি জেগে উঠেছে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শিখেছে, এবং ইনশাআল্লাহ, একদিন ফিলিস্তিনও স্বাধীন হবে।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...