| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রাশ ফায়ারে দুই বিএনপির কর্মীর মৃত্যু

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ৩০ ১৫:৪০:৩২
ব্রাশ ফায়ারে দুই বিএনপির কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে দুর্বৃত্তদের গুলিবর্ষণে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত একটি প্রাইভেটকারের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে প্রাইভেটকারে থাকা চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুল্লাহ ও মানিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হৃদয় ও রবিন বর্তমানে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের নির্জন মুহূর্তে গুলজার বেগম মোড়ে আকস্মিক প্রচণ্ড গুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্রে সজ্জিত কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, বাকলিয়া থানা এলাকা থেকে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মারা গেছেন, বাকিদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...