রোজাদারের দুটি খুশির সংবাদ দিয়েছেন আল্লাহ
নিজস্ব প্রতিবেদক: রমজান মাসে রোজা রাখা প্রাপ্তবয়স্ক প্রতিটি মুসলিমের জন্য ফরজ। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, “হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো।” (সূরা বাকারা: ১৮৩)
অপর আয়াতে মহান আল্লাহ বলেন, “রমজান মাস- যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে, লোকদের পথপ্রদর্শক এবং হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা হিসেবে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা রাখে এবং যে পীড়িত বা সফরে আছে, সে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করবে।” (সূরা বাকারা, আয়াত: ১৮৫)
এই মহিমান্বিত মাসে রোজা রাখার মাধ্যমে পরকালে জান্নাত লাভেরও সুবর্ণ সুযোগ রয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, এক মরুবাসী সাহাবী রাসুল (সা.) এর কাছে উপস্থিত হয়ে বললেন, "আমাকে এমন আমলের পথনির্দেশ করুন, যা করলে জান্নাতে প্রবেশ করতে পারব।" জবাবে নবীজি তাকে বললেন, "তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সঙ্গে কোন কিছু শরিক করবে না, (পাঁচ ওয়াক্ত) ফরজ সালাত (নামাজ) আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে এবং রমজানের সাওম (রোজা) পালন করবে।"
পরে ওই সাহাবী বললেন, "আমার প্রাণ যার হাতে তাঁর কসম, আমি এর উপর বৃদ্ধি (এর বেশি আমল) করব না।" এরপর তিনি যখন ফিরে গেলেন, তখন রাসুল (সা.) বললেন, "যদি কেউ জান্নাতি লোক দেখতে চায়, সে যেন তার দিকে তাকিয়ে দেখে।" (সহিহ বুখারি, হাদিস: ১৩১৫)
এ ক্ষেত্রে রোজাদারের জন্য রয়েছে উত্তম পুরষ্কার। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানের সিয়াম (রোজা) পালন করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সাওয়াবের আশায় রাত জাগরণ (ইবাদত) করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে।" (সহিহ মুসলিম, হাদিস: ১৬৫৪)
এছাড়া হাদিসে দুটি সময়ের কথা বলা হয়েছে, যেগুলোর জন্য রোজাদার খুশি হবেন। আবূ হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল্লাহ তা'আলা বলেছেন, রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম (রোজা) আমার জন্য, তাই আমিই এর প্রতিদান দেব। সিয়াম (রোজা) ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন সায়িম (রোজাদার)।"
নবীজি আরও বলেন, "যার কবজায় মুহাম্মদের (সা.) প্রাণ, তাঁর শপথ! সায়িমের মুখের গন্ধ আল্লাহ্র নিকট মিসকের গন্ধের চাইতেও সুগন্ধি। সায়িমের (রোজাদার) জন্য রয়েছে দু’টি খুশি যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন সাওমের বিনিময়ে আনন্দিত হবে।" (সহিহ বুখারি, হাদিস: ১৭৮৩)
রানা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
