| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সং'ঘ'র্ষ, বিএসএফের গু'লি, বাংলাদেশি নাগরিকদের তু'লে নেওয়ার চেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৮ ২১:১১:৫৮
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সং'ঘ'র্ষ, বিএসএফের গু'লি, বাংলাদেশি নাগরিকদের তু'লে নেওয়ার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষটি ঘটে। পরবর্তীতে সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি ও বিএসএফ সদস্যরা মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিকরা সীমান্তের কাঁটাতারের কাছে গাছ কাটতে গেলে বাংলাদেশিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ওপর গুলি চালায় এবং তাদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা আরও জানান, বিএসএফ সদস্যরা এ সময় অবিরত টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনায় অন্তত তিন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে ভারতীয় নাগরিকদের হামলায় হাঁসুয়ার আঘাতে আহত হতে দেখা গেছে। তাদের মধ্যে মো. মেসবাহুল হক নামের এক যুবক বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার বাসিন্দা। এছাড়াও, মো. রনি এবং মো. ফারুক পাথরের আঘাতে এবং হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন।

স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশা জানান, বিএসএফ সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে নেয়। পরে, বিজিবি ও স্থানীয়রা তাদের প্রতিরোধ করার চেষ্টা করে এবং বিএসএফ সদস্যরা পালিয়ে যায়। বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...