| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ের সামনে থেকে সরানো হলো শিক্ষকদের

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৯ ১৪:৫৫:৫২
সচিবালয়ের সামনে থেকে সরানো হলো শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদন: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি দল সচিবালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাবের দিকে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ সকালে শিক্ষকরা প্রথমে রাস্তা অবরোধ করে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

শিক্ষকদের আন্দোলন কর্মসূচি দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছিল। তবে আজ তারা সচিবালয়ের গেটে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এর পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রথমে তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে। এক পর্যায়ে একটি জলকামানও আনা হয়।

অবশেষে পুলিশ তাদের জোরপূর্বক সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরিয়ে আনে। এই ঘটনায় সচিবালয়ের সামনে যান চলাচল সাময়িক ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। পুলিশ সদস্যরা এখনও সেখানে অবস্থান করছেন।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...