| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবশেষে চালু হল যেকোনো মিনিট ইন্টারনেট প্যাকেজে যুক্ত হবে অব্যবহৃত ডাটা মিনিট

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৫ ১৪:০৬:৫৪
অবশেষে চালু হল যেকোনো মিনিট ইন্টারনেট প্যাকেজে যুক্ত হবে অব্যবহৃত ডাটা মিনিট

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ইন্টারনেট সেবার নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হলেও অব্যবহৃত ডাটা শুধু একই প্যাকেজে নয়, যেকোনো নতুন প্যাকেজ কিনলেও তা যোগ হবে। এতে গ্রাহকদের আগের মতো একই প্যাকেজ পুনরায় কেনার প্রয়োজন হবে না।

বিটিআরসি ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৩’ সংশোধন করে নতুন ‘২০২৪’ নির্দেশিকায় এই সুবিধা যুক্ত করেছে। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে গ্রাহকদের জন্য ৭, ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৪০টি ডাটা প্যাকেজের সীমা নির্ধারণ করেছিল বিটিআরসি, যা নিয়ে অপারেটররা অসন্তোষ জানিয়েছিল।

নতুন নিয়ম অনুযায়ী, অপারেটররা তিন ধরনের প্যাকেজ অফার করতে পারবে—

1. নিয়মিত প্যাকেজ: সর্বনিম্ন ১৫ দিনের মেয়াদ।

2. বিশেষ গ্রাহককেন্দ্রিক প্যাকেজ: সর্বনিম্ন ৩ দিনের মেয়াদ।

3. গবেষণা ও উন্নয়ন (R&D) প্যাকেজ: সর্বনিম্ন ৭ দিনের মেয়াদ।

এছাড়া অপারেটররা নিজস্ব পরিকল্পনায় ঘণ্টাভিত্তিক বা ১-৩ দিনের মেয়াদী প্যাকেজও দিতে পারবে। উদাহরণস্বরূপ, প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি, এক দিনের জন্য ৩ জিবি, দুদিনের জন্য ৫ জিবি এবং তিন দিনের জন্য ৮ জিবি ডাটা প্যাকেজ অফার করা যাবে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান জানান, গ্রাহক স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করা যেত, এখন অব্যবহৃত যেকোনো পরিমাণ ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে মেয়াদ শেষের নোটিফিকেশন দিতে হবে। সেই নোটিফিকেশনে ডাটা ক্যারি ফরওয়ার্ডের নির্দেশনাও উল্লেখ থাকবে।

এছাড়া, গ্রাহক সুবিধার জন্য মোবাইল অপারেটরদের সব নিয়মিত প্যাকেজের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...