এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় 'সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম' প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আট কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের যাত্রার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে সফরের যৌক্তিকতা এবং অংশগ্রহণকারীদের নির্বাচন নিয়ে দপ্তরের ভেতরে-বাইরে শুরু হয়েছে সমালোচনা।
সফর নিয়ে যত প্রশ্ন
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, যে এইচভিএসি সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে এই সফর, সেই সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া সফরের তালিকায় থাকা গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হকের চাকরির মেয়াদ আর মাত্র কয়েক মাস বাকি। নিয়মানুযায়ী নির্মাণ-পরবর্তী রক্ষণাবেক্ষণে এসব শীর্ষ কর্মকর্তার সরাসরি সম্পৃক্ত থাকার সুযোগ নেই, তবুও তারাই যাচ্ছেন এই কারিগরি প্রশিক্ষণে।
ব্যয় বৃদ্ধি ও কাজের ধীরগতি
২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ২ হাজার ৩৮৮ কোটি টাকা, যা দুই দফায় বাড়িয়ে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে। ২০২২ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে সংশ্লিষ্টদের মতে, সব কাজ শেষ হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক না হলেও কর্মকর্তাদের এই বিদেশ সফরকে 'বিলাসিতা' হিসেবে দেখছেন অনেকে।
সরবরাহকারী প্রতিষ্ঠানের খরচে সফর
নথিপত্র অনুযায়ী, এই সফরের যাবতীয় খরচ বহন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিলার ও এসি সরবরাহকারী প্রতিষ্ঠান 'ডানহাম-বুশ'। সরকারি কর্মকর্তাদের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণকে নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ মনে করা হচ্ছে। সমালোচকদের মতে, এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়, যা যন্ত্রপাতির গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
কর্তৃপক্ষের বক্তব্য
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এই সফরের পক্ষ নিয়ে বলেন, প্রকৌশলীদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবসরে গেলেও অর্জিত জ্ঞান পরবর্তী সময়ে কাজে লাগানো সম্ভব। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই এবং তিনি এটি খতিয়ে দেখবেন।
সফরকারী দলে যারা আছেন
তালিকায় রয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলমসহ আরও তিন প্রকৌশলী ও স্থপতি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম মিশর ম্যাচ: দেখুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম মিশর ম্যাচ: লাইভ যেভাবে দেখবেন
- একটু পর শুরু হবে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম ভারত সাফ ফাইনাল, দেখুন ফলাফল
- শুরু হল বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখুন এখানে
- ফ্রিতে এক ক্লিকে দেখুন বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ
- দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবেন
- শুরু হল আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: লাইভ দেখুন এখানে
- পে স্কেল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর!
- পে-স্কেল নিয়ে চরম দুঃসংবাদ!
- শুরু হল ব্রাজিল বনাম মিশর ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম ভারত ফাইনালে টানটান লড়াই! লাইভ দেখুন এখানে
- ভোরে আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ: ফ্রি যেভাবে দেখবেন
- ৩ বছরের মধ্যে সর্বনিম্নে সোনা! ভরি কত হলো জানুন
