২০২৫ সালের প্রথম দিনে লাফিয়ে বেড়ে গেলো সোনার দাম
নতুন বছরের প্রথম দিনেই বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি আউন্স সোনার দাম ১৮ দশমিক ২৫ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২,৬২৪ দশমিক ৪৯ ডলারে। আন্তর্জাতিক বাজারের এমন প্রবণতা যে কোনো সময় দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে। রॉयটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালে সোনার দাম বেড়েছিল ২৬ দশমিক ৫৪ শতাংশ বা ৫৪৬ দশমিক ৬৩ ডলার। ২০১০ সালের পর এটি ছিল সোনার দামের সবচেয়ে চড়া বছর। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা এবং মুদ্রানীতির শিথিলতার কারণে এই দাম বৃদ্ধি পায়। মঙ্গলবার স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২,৬১৫ ডলারে পৌঁছে।
বাংলাদেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ৩০ ডিসেম্বর বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করে। তাদের বেঁধে দেওয়া দামের তালিকা অনুযায়ী:
২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ১,৩৮,২৮৮ টাকা।
২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১,৩২,০০১ টাকা।
১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ১,১৩,১৪১ টাকা।
সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৯২,৮৬৯ টাকা।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সদস্য জানান, “বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়ানো ছাড়া উপায় থাকবে না।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
