| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারতের বিপক্ষে জয় পেতে স্কোয়াডে বড় পরিবর্তন আনল বিসিবি, দেখে নিন ম্যাচ সময়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৫ ০৮:০৬:১৬
ভারতের বিপক্ষে জয় পেতে স্কোয়াডে বড় পরিবর্তন আনল বিসিবি, দেখে নিন ম্যাচ সময়

টেস্ট সিরিজে ভারতের কাছে হারার পর, এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স অতীতে খুব ভালো না হলেও, ভারতের বিপক্ষে এই সিরিজে জয় পেতে চায় তারা। এজন্য স্কোয়াডে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।

প্রথম টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসকে। তবে পারভেজ হোসেন ইমনও চমক হিসেবে ওপেনিংয়ে আসতে পারেন। তিন নম্বরে খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে চারে থাকবেন তাওহিদ হৃদয় এবং পাঁচ নম্বরে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

ফিনিশারের দায়িত্বে থাকবেন জাকের আলী অনিক, যিনি ব্যাট হাতে শেষদিকে ঝোড়ো ইনিংস খেলার জন্য পরিচিত। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ থাকবেন ৭ নম্বরে, যার ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। স্পিন আক্রমণে মেহেদি মিরাজের সঙ্গে থাকবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি দলের স্পিন আক্রমণকে সামলাবেন।

বাংলাদেশ ৬ অক্টোবর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে, যা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...