| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথম টেস্টের আগে দুই তারকা ক্রিকেটার হারিয়ে কপাল পুড়লো বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৯ ০৯:৫৬:০০
প্রথম টেস্টের আগে দুই তারকা ক্রিকেটার হারিয়ে কপাল পুড়লো বাংলাদেশের

সরকার পতনের পর প্রথম পাকিস্তান সিরিজে একের পর এক বিপদে পড়ছে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশের মত বর্তমানে পাকিস্তানে আন্দোলন চলছে। ২য় টেস্ট নিয়ে আগেই শ্বঙ্কা জেগেছে। এরই মধ্যে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারের ইনজুরির খবর পাওয়া গেছে।

২১ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের লাইনআপে ছিলেন মাহমুদ হাসান জয়। তবে ম্যাচ শুরুর আগেই ইঞ্জুরিতে পড়েন তিনি। চোটের কারণে এই সিরিজে খেলছেন না তিনি। রোববার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সিরিজের আগে দুই দেশের 'এ' দলের মধ্যে একটি অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ খেলা হয়।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ইসলামাবাদে। প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে একমাত্র সফল কম্বিনেশন ছিল জয়। তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান। ১১৬ বল খেলে করেছিলেন ৬৫ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় গ্রোন ইনজুরিতে পড়েন তরুণ এই ওপেনার।

তবে জানা গেছে এই একই সিরিজ খেলতে পাকিস্তানে এসেছিলেন মুশফিকুর রহিম তিনিও ইঞ্জুরিতে পড়েছেন। প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে যথেষ্ট শ্বঙ্কা আছে। ম্যাচ চলাকলীন তিনি দলকে তার ঊরুর মাংসেপেশিতে ব্যথা পাওয়ার বিষয়টি জানান। তখনই জানা যায় যে, জয় রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হওয়া প্রথম টেস্টে অনিশ্চিত। পরে তার এমআরআই করে ইনজুরির অবস্থা ও প্রথম টেস্ট খেলতে না পারার বিষয়টি নিশ্চিত হয়েছে বিসিবির মেডিকেল টিম। ফিজিও বায়জেদুল বলেন, ‘জয় গত ১৪ আগস্ট ব্যথা অনুভব করার বিষয়টি জানান।

পরে তার একটি এমআরআই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে গ্রেড-১ পর্যায়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি এখন সেরে ওঠার চেষ্টায় আছেন। এমন ইনজুরি সারতে সাধারণত ১০ থেকে ১৪ দিন লাগে। প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...