| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৭.১ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কবার্তা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৮ ১৫:২৭:১৪
৭.১ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কবার্তা

দক্ষিণ-পশ্চিম জাপানে রিখটার স্কেলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবারের ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) দেশটির জন্য সুনামির সতর্কতা জারি করেছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিক দুর্ঘটনা ঘটেনি। দেশটির সরকার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে।

জেএমএ বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিয়ুশুর মিয়াজাকি অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়াজাকিতে সমুদ্রের ঢেউ ইতোমধ্যে ৫০ সেন্টিমিটারে পৌঁছেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে।

এনএইচকে বলেছে, পশ্চিমাঞ্চলীয় কিয়ুশু ও শিকোকু দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার সুনামি হতে পারে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জাপানের ভূমিকম্পের ঘটনা একেবারে সাধারণ। বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় এলাকাও জাপান। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই জাপানে ঘটে থাকে।

এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল সেটি। ওই সময় ভূমিকম্পের পর দেশটির বিশাল সুনামি আঘাত হানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...