বিপিএল মাতাতে আসছেন ডেভিড মিলার-আন্দ্রে রাসেল সহ যেসব তারকা!
পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিপিএল অধ্যায় শেষ। এবারের বিপিএলে মাঠে নেমেছেন বাবর রিজওয়ানের মতো আজকের ক্রিকেট তারকারা। পাকিস্তানি ক্রিকেটারদের অনুপস্থিতিতেও বিপিএল তার রঙ হারাবে না। তাদের বদলে বেশ কয়েকজন তারকাকে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মোহাম্মদ রিজওয়ান এবং খুশদিল শাহ বুধবার (৭ ফেব্রুয়ারি) তাদের সতীর্থ আমির জামালকে স্টেডিয়ামে রেখে দেশে চলে যান। কুমিল্লা-খুলনা ম্যাচের পর এক অদ্ভুত ঘটনা ঘটেছে। পাকিস্তানের সব ক্রিকেটারই তাদের দেশে পিএসএল খেলতে বিপিএল ছেড়েছেন। আন্দ্রে রাসেল, ডেভিড মিলার, ফিল সল্ট সহ আরও অনেক অস্ট্রেলিয়ান ও ইংলিশ ক্রিকেটার আসবেন বিপিএল মাতাতে।
পাকিস্তানি ক্রিকেটারদের পরিবর্তে অবশ্য একঝাঁক তারকা ক্রিকেটার আসছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুমিল্লার ডেরায় যোগ দিবেন বিপিএলের নিয়মিত মুখ আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শেষে খুলনা টাইগার্সে ফিরবেন শেই হোপ ও ওশানে থমাস।
চট্টগ্রামে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিগ ব্যাশ মাতানো ব্যাটার জশ ব্রাউন। রোমারিও শেফার্ড আর ইংলিশ ওপেনার ফিল সল্টও খেলবেন চট্টগ্রাম পর্ব থেকে। জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়তে হচ্ছে লঙ্কান ও আফগান ক্রিকেটারদের। বাবরের সঙ্গে ওমারজাইকেও পাবে না রংপুর রাইডার্স। তবে এসএ টোয়েন্টি শেষ হতেই রংপুরে আসবেন ফন ডার ডুসেন ও নিকোলাস পুরান।
ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল মাতানোর অপেক্ষায় ডেভিড মিলার। এছাড়া কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেনসহ কিছু অজি আর ইংলিশ ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ করছে অনেকে। প্লে-অফ নিশ্চিত করলে বড় চমক দেখাতে কার্পণ্য করবে না ফ্র্যাঞ্চাইজিগুলো।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
