| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে বড় ধরনের ধাক্কা খেলো বাংলাদেশের যুবারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৫ ১৫:২৪:৫৯
বিশ্বকাপের আগে বড় ধরনের ধাক্কা খেলো বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেয়েছে বাংলাদেশ যুব দল। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃষ্টিতে শ্রীলঙ্কার কাছে ১১২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের তরুণরা।

দক্ষিণ আফ্রিকার প্রোটোরিয়ায় ওপেনার পুলিন্দু পেরেরার অর্ধ-শতক ও বাকি ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ উইকেটে শুরুতে ২৩৮ রান তুলে শ্রীলঙ্কা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি সেরা পারফর্মার ছিলেন। ২৬ রানে সর্বোচ্চ দুই উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রাফিউজ্জামান রাফি।

বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৩৬.২ ওভারে ২৩২। লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের ব্যাটাররা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৯ রানে থামে টাইগার যুবাদের ইনিংসে। সর্বোচ্চ ২৬ রান আসে জিশান আলমের ব্যাট থেকে। তাছাড়া আর কেউ ২০ রানের কোটাও পূরণ করতে পারেননি। শ্রীলঙ্কার হালামবাগে ২৮ রানে তিন উইকেট লাভ করেন।

দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচটা অনুষ্ঠিত হবে বুধবার (১৭ জানুয়ারি)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...