| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুদের ধার দেওয়া টাকা তুলতে করা হল হালখাতার আয়োজন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৩ ২১:১৯:৩৬
বন্ধুদের ধার দেওয়া টাকা তুলতে করা হল হালখাতার আয়োজন

সাধারণত ছোট-বড় ব্যবসায়ী সংগঠনগুলো সারা বছর বিক্রির পর বছর শেষে অবশিষ্ট টাকা সংগ্রহের জন্য হালখাতার আয়োজন করে। হালখাতা চিঠির মাধ্যমে গ্রাহকদের অনুষ্ঠানের তারিখ জানানো হয়। কিন্তু কুড়িগ্রামে ঘটেছে ব্যতিক্রমী দুর্ঘটনা। পাওনা টাকা আদায়ে হালখাতার আয়োজন করছেন এক স্কুল শিক্ষক।

সেই শিক্ষকের নাম আব্দুল আউয়াল। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এমএএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাওনা টাকা ফিরে পেতে তিনি দেনাদারদের কাছে হালখাতার চিঠি দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ব্যতিক্রমী হালখাতার আয়োজন নিয়ে চলছে আলোচনা। চিঠিতে তিনি দেনাদারদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আপনাদের টাকা হাওলাদ দিয়ে আমি আনন্দিত। আগামী ১২ জানুয়ারি হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতায় আপনি উপস্থিত হয়ে ঋণ পরিশোধ করে ঋণ মুক্ত থাকুন।

এই ঋণ পরিশোধের হালখাতায় ৩৫ জন দেনাদারকে চিঠি দিয়েছেন ওই শিক্ষক। এসব মানুষের মাঝে বেশির ভাগই ওই শিক্ষকের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ কাছের মানুষজন।

চিঠি পাওয়া কয়েকজন বলেন, আমরা হালখাতার চিঠি পেয়ে প্রথমে হতভম্ব হলেও পরে বুঝতে পেরেছি ধারের টাকা ফেরত দিতে দেরি হয়েছে। আশা করছি হালখাতায় তার টাকা পরিশোধ করে দিব।

হালখাতার আয়োজক শিক্ষক আব্দুল আউয়াল বলেন, তিন বছর যাবত বন্ধু বান্ধব ও নিকট স্বজনরা বিভিন্ন সময়ে আমার কাছ থেকে টাকা ধার নেন। যাদের সঙ্গে প্রতিদিন একসঙ্গে উঠাবসা রয়েছে। লজ্জায় তাদের কাছে টাকা ফেরতও চাইতে পারি না তারাও দেওয়ার নাম করে না। পরে তাদেরকে টাকা ফেরত দেওয়ার মাধ্যম হিসেবে হালখাতার ধারণা মাথায় আসে। এতে তাদের সঙ্গে মনোমালিন্যও হলো না আবার টাকাটাও পেয়ে গেলাম।

তিনি আরও বলেন, এ যাবত ৩৫ জনকে চিঠি দিয়েছি। এদের মধ্যে কেউ তিন বছর আগে টাকা নিয়েছে। সব মিলিয়ে আমার ৩ লাখ টাকার মতো ধার দেওয়া আছে। চিঠি পেয়ে অনেকে টাকা পরিশোধ করতে উদ্যোগী হয়েছেন।

আন্ধারীঝাড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. এরশাদুল হক ওই শিক্ষকের হালখাতার আয়োজনের বিষয়টি নিশ্চিত করে জানান, আমি ওই শিক্ষককে চিনি। তার পাওনা টাকা উঠাতে তিনি এমন হালখাতার আয়োজন করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...