আজকের স্বর্ণের বাজারদর; ২৫ নভেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম বাড়ানোর ফলে বুধবার (২৫ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে হবে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকায়। এর আগে দুই দফায় দাম বাড়ানোর ফলে দেশের বাজারে সোনার দাম আবারও ২ লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
২৫ নভেম্বর বিভিন্ন ক্যারেটের সোনার দাম
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে:
-
২২ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
-
২১ ক্যারেট: ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা।
-
১৮ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
এখানে প্রতি ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা বোঝানো হয়েছে।
দুই দফায় বাড়ল সোনার দাম
বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) আবারও ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
অর্থাৎ, মাত্র দুই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে মোট ৪ হাজার ৭২৪ টাকা।
এর আগে টানা আট দফায় ভালো মানের সোনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছিল। এরপর দুই দফায় আবারও দাম বাড়াল বাজুস।
রুপার দাম কত চলছে?
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম হলো:
-
২২ ক্যারেট: ৩ হাজার ৩৩ টাকা।
-
২১ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা।
-
১৮ ক্যারেট: ২ হাজার ৫০৮ টাকা।
-
সনাতন পদ্ধতি: ১ হাজার ৯২৫ টাকা।
অর্থাৎ, বুধবার (২৫ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম নতুন বাড়তি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
রাকিব/
