আজ একভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মূল্যবান এই ধাতুর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম কত?
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা।
একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি সোনার দাম হলো:
-
২২ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা
-
২১ ক্যারেট: ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা
-
১৮ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা
এখানে এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম ধরা হয়েছে।
২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত বাড়ল?
নতুন সিদ্ধান্তে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই মানের এক ভরি সোনার নতুন দাম হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ২৮৩ টাকা। এখন এই মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
এক দিনের ব্যবধানে দুই দফায় বাড়ল সোনার দাম
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
একই দিনে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা করা হয়। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫৬৬ টাকা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
এর আগে কয়েক দফায় সোনার দাম কমানোর পর গত সোমবার থেকে আবারও বাড়তে শুরু করেছে। দুই দিনের এই মূল্যবৃদ্ধিতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে মোট ৪ হাজার ৭২৪ টাকা।
আজ রুপার দাম কত?
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম আগের মতোই রয়েছে।
-
২২ ক্যারেট: ৩ হাজার ৩৩ টাকা
-
২১ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা
-
১৮ ক্যারেট: ২ হাজার ৫০৮ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ হাজার ৯২৫ টাকা
সোনার গহনা কিনতে খরচ হবে আরও বেশি?
বাজুস নির্ধারিত সোনার দাম মূলত গহনার নির্ধারিত বাজারদর। তবে গহনা কেনার সময় এর সঙ্গে ডিজাইন ও তৈরির মজুরি যুক্ত হতে পারে। ফলে দোকান থেকে গহনা কিনতে ক্রেতাকে ঘোষিত দামের চেয়ে বেশি অর্থ খরচ করতে হতে পারে।
তাই সোনার গহনা কেনার আগে ক্যারেট, ওজন, মজুরি ও ভ্যাটের হিসাব জেনে নেওয়া জরুরি।
রাকিব/
