| ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আইপিএলের আগেই ভারতে চালু হচ্ছে নতুন ক্রিকেট লিগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৮ ০৯:৫৯:০৭
আইপিএলের আগেই ভারতে চালু হচ্ছে নতুন ক্রিকেট লিগ

২০২৪ সালের মার্চের শেষ থেকে আইপিএল শুরু হওয়ার কথা। তার আগে ভারতে একটি নতুন ক্রিকেট লিগ চালু হতে চলেছে। ২ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই লিগ। মোট ছয়টি দল অংশ নেবে। এই লিগ ক্রিকেটের জন্য হলেও খেলা হবে টেনিস বল দিয়ে। ম্যাচটি হবে টি-টেন ফরম্যাটে। অর্থাৎ প্রতিটি দল ব্যাট করার জন্য ১০ ওভার পাবে। ইনডোর স্টেডিয়ামে খেলা হবে।

নতুন লিগের নাম ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)। আইপিএলের মতো এটিও একটি ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রতিটি দলে একজন 'সেলিব্রিটি মালিক' থাকবে। মুম্বাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা ও শ্রীনগরের দল থাকবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার রাখা হবে। সাপোর্ট স্টাফ ৬ জন হতে পারে।

তবে সব মিলিয়ে তাদের বেতন ১০ লাখ টাকার বেশি হবে না। দলের একজন মেন্টরও থাকতে পারে। তার বেতন ১৫ লাখ টাকার বেশি হবে না। ক্রিকেটার কিনতে প্রতিটি দলের কাছে থাকবে ১ কোটি টাকা। একজন ক্রিকেটারের সর্বনিম্ন মূল্য ৩ লাখ টাকা। কোন উচ্চ সীমা নেই। নিলাম হবে ২৪ ফেব্রুয়ারি।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই লিগের কমিশনার। বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলার এবং মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে। এই লিগে যেভাবে বড় বড় নাম জড়িত, তাতে বোর্ডের সমর্থন আছে বলে মনে করছেন অনেকে। এক বিবৃতিতে বলা হয়েছে, ছোট ভারতীয় ক্রিকেটারদের বড় স্টেডিয়ামে খেলার স্বপ্ন পূরণ করতেই এই লিগ আয়োজন করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-ভুটান ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ ...

ভুটানকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর পয়েন্ট টেবিলের ...