| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চীনে ভিসা ছাড়াই ঢুকতে পারবেন যে ছয় দেশের নাগরিক

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৫:৪৯:২৬
চীনে ভিসা ছাড়াই ঢুকতে পারবেন যে ছয় দেশের নাগরিক

ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া- এই ছয় দেশের নাগরিকদের পরীক্ষামূলকভাবে একবছরের জন্য ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে।

এই বছরের ডিসেম্বর থেকে পরের বছর, অর্থাৎ ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত, এই ছয়টি দেশের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৫ দিন পর্যন্ত ব্যবসা বা আনন্দের জন্য চীন ভ্রমণ করতে পারবেন।

এটি চীনের বন্ধ সীমান্ত খোলার পথে একটি নতুন ভিসা-মুক্ত নীতি। ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপের মাধ্যমে এই দেশগুলির সাথে আন্তর্জাতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ার প্রচারের চীনের অভিপ্রায় সামনে এসেছে।

তাছাড়া, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যবসায়িক কাজে চীনে মানুষের ভ্রমণ সহজ করার চেষ্টা হিসাবেও দেখা যেতে পারে এ পদক্ষেপকে।

“চীনে উচ্চ-মানের উন্নয়ন সাধন এবং উন্মুক্ততার পথে নতুন এই ভিসা নীতি সহায়ক হবে” বলে শুক্রবার মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

বর্তমানে চীনে যেতে চাইলে বেশির ভাগ মানুষেরই দেশটিতে ঢোকার জন্য ভিসার প্রয়োজন হয় বলে জানিয়েছে বিবিসি।

তবে এক্ষেত্রে যাদের ছাড়ের বিরল দৃষ্টান্ত আছে তারা হচ্ছেন, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকরা। এই দুই দেশের নাগরিকরা ১৫ দিনের জন্য ব্যবসার কাজ, পর্যটন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ট্রানজিটের জন্য চীনে ঢুকতে পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...