| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত-কোহলিদের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১৪:০১:২১
রোহিত-কোহলিদের সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

এদিকে সূর্যকুমার যাদব ও শুভমন গিলও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। ওয়ানডেতে অনেক ব্যক্তিগত রেকর্ড ভেঙেছেন রোহিত ও কোহলি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তাদের সঙ্গী হিসেবে বড় কীর্তি অর্জনের সুযোগ থাকবে।

আজ বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে ব্যাটিং জুটি হিসেবে বিশ্ব রেকর্ড গড়ার দারুণ সুযোগ থাকবে রোহিত ও কোহলির সামনে। ওয়ানডেতে দ্রুততম জুটি ৫০০০ রান করতে রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রয়োজন মাত্র দুই রান। জুটি হিসেবে তারা ৮৫ ইনিংসে ৬২.৪৭ গড়ে ৪৯৯৮ রান করেছেন তাঁরা। ওডিআই ক্রিকেটের ইতিহাসে তারাই প্রথম জুটি যারা ৬০-এর বেশি গড়ে চার হাজারের বেশি রান করেছেন। একই সঙ্গে তাদের ১৮টি শতকের পার্টনারশিপও রয়েছে।

আজকের তৃতীয় ওয়ানডেতে যদি এই জুটি দুই রান করতে সক্ষম হন, তবে তাঁরা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইন্সকে টপকে যাবেন। যারা বর্তমানে ৯৭টি ইনিংসে দ্রুততম ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড নিজেদের দখলে রেখেছেন। এই তালিকায় ম্যাথু হেডেন ও অ্যাডাম গিলক্রিস্ট জুটি ১০৪টি ইনিংসে এবং শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা ১০৫টি ইনিংসে এই কীর্তি অর্জন করেছিলেন।

প্রকৃতপক্ষে, রোহিতও এই তালিকায় অন্য আর এক ক্রিকেটারের সঙ্গে রয়েছেন। বর্তমান দ্রুততম ভারতীয় জুটি হিসাবে ওয়ানডেতে ৫০০০ রান করেছে রোহিত ও ধাওয়ান জুটি। শিখর ধাওয়ানের সঙ্গে ১১২টি ইনিংসে এই কীর্তিটি করেছিলেন রোহিত শর্মা। ওপেনিং ছাড়াই ৫ হাজার রান পূর্ণ করা প্রথম জুটি হবেন রোহিত ও কোহলি। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ানডেতে জুটি হিসেবে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড গড়েছেন। ১৭৬টি ইনিংসে তাদের জুটিতে এসেছে ৮২২৭ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...