| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রিয়াদ-সৌম্যের ব্যর্থতার দিনে আবাহনীর সামেন মাঝারি লক্ষ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১৩:৩৪:৪৭
রিয়াদ-সৌম্যের ব্যর্থতার দিনে আবাহনীর সামেন মাঝারি লক্ষ্য

আজ আবাহনীর হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। এর আগে দিনের শুরুতে আবাহনীর বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান।

ম্যাচের শুরু থেকেই মোহামেডান দাপট দেখাতে থাকে। দুই ওপেনার অঙ্কন এবং ইমরুল মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। তবে দলের ১৩৭ রান থাকাবস্থায় ব্যক্তিগত ৬৮ রান করে ফেরেন অধিনায়ক ইমরুল। এরপর ৭০ রানে অঙ্কনও ফিরে যান। দুই ওপেনারের বিদায়ের পরই মূলত মোহামেডান শিবিরে ছন্দপতন ঘটে।

সৌম্য সরকার ৩ নম্বরে ব্যাট করতে নেমে ফিরেছেন মাত্র ১ রানে। তার মতোই ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। মাত্র ৩ রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরেন। ইনিংসের মাঝামাঝিতে দলের হাল ধরার চেষ্টা করেন অনুতাপ মজুমদার। তবে ৩০ রান করে তিনিও বিদায় নেন। এরপরই মোহামেডানের বড় সংগ্রহের স্বপ্ন বাধাগ্রস্ত হয়।

এদিন রান পাননি শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি এবং শফিউল রুবেলও। তবে শেষদিকে আবাহনীর বোলারদের বিপক্ষে আরিফুল হক একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩৭ রানে। আবাহনীর হয়ে সাইফউদ্দিন ছাড়াও তানভীর ইসলাম এবং তানজিম ইসলাম সাকিব ২টি করে উইকেট শিকার করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...