| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ে মুনীবার সেঞ্চুরি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১১:৩৫:০২
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ে মুনীবার সেঞ্চুরি

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-আয়ারল্যান্ড।

প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুনীবার সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে পাকিস্তান। জবাবে মাত্র ৯৫ রান তুলতেই শেষ হয় আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংস। তাতে ৭০ রানে বড় জয় পায় মুনীবার দল।

পাকিস্তানি এই ওপেনার মাত্র ৬৮ বলে ১০২ রান করেন। এটি চলতি বিশ্বকাপ আসরের প্রথম সেঞ্চুরি। কোনো ছক্কার মার না থাকলেও ১৪টি চার হাঁকিয়েছেন মুনীবা। মুনিবার স্ট্রাইক রেট ছিল ১৫০।

পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন নাইদা রশিদ। মুনীবা আর নাইদা ছাড়া পাকিস্তানের পক্ষে আরও কেউই তেমন রান করতে পারেননি। ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। তাতে ১৬.৩ ওভারে ৯৫ রান তুলতেই গুটিয়ে যায় ১০ উইকেট। দলটির পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ওরলা প্রেন্দারগাস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...