| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

জেনে নিন ফিফার মতে সর্বকালের সেরা রোনাল্ডো নাকি মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২১ ১৫:২১:৪৩
জেনে নিন ফিফার মতে সর্বকালের সেরা রোনাল্ডো নাকি মেসি

সর্বকালের সেরা ফুটবলার কে? তা নিয়ে দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে লড়াই। লড়াইয়ে একদিকে যেমন রয়েছেন লিওনেল মেসির ভক্তরা, তেমনি অন্যদিকে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থকরা।

কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পর অনেক বিশেষজ্ঞের মত সেই বিতর্কের অবসান ঘটেছে। এবার এই বিতর্কে জড়িয়ে গেল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নামও। কাতার বিশ্বকাপের পর তাদের মতে সেরা কে সেই কথার একেবারে সোজাসাপ্টা উত্তর ফিফার পক্ষ থেকে দেওয়া হলো!

প্রসঙ্গত কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল রোনাল্ডোকে। আর অন্যদিকে মেসি বিশ্বকাপের ট্রফি জিততে সমর্থ হয়েছে। মেসির হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপের ট্রফি খরা কেটেছে আর্জেন্টিনার।

দুই তারকাই তাদের মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছিলেন তাদের দেশকে। ফলে বিশ্বকাপের ট্রফি জয়কেই কার্যত মানদণ্ড হিসেবে ধরা হয়েছিল এ বিতর্কের অবসান ঘটাতে।

ফিফার তরফে একটি টুইট করে এ বিষয়ে তাদের মতামত জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে— সর্বকালের সেরা বিতর্কের অবসান হয়েছে। সেরা পুরস্কারটা এবার সংগ্রহশালায় জায়গা করে নিয়েছে। এবার উত্তরাধিকার সম্পন্ন হয়েছে।

এ টুইটটি করার পরেই কাতারে ফাইনাল ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয় মেসিকে।

স্বয়ং রোনাল্ডো অবশ্য মনে করেন এই বিতর্ক থামবার নয়। বিশ্বকাপ শুরুর আগে তার করা একটি কমেন্ট ফের সামনে এসেছে। তিনি সেখানে বলেছেন, ‘আমি যদি বিশ্বকাপও জিতি তা হলেও এই বিতর্ক (মেসি না রোনাল্ডো কে সর্বকালের সেরা) থামবে না। কেউ আমাকে বেশি ভালোবাসে। আর কেউ আমাকে কম। ঠিক যেমনটা জীবনের ক্ষেত্রেও হয়। কেউ ব্লন্ড ভালোবাসে, কেউ ব্রুনেটকে ভালোবাসে। আমাকে তো প্রতি বছর বছর এটা দেখাতে হয়েছে যে আমি কী করতে পারি। এই টুর্নামেন্ট (বিশ্বকাপ) জিততে আমি মুখিয়ে রয়েছি। এর পরও যদি কেউ আমাকে বলে যে আমি আর কোন টুর্নামেন্ট জিতব না তাতেও আমি খুশি। কারণ এতদিন ধরে আমি যা যা জিতেছি তাতে আমি খুশি। ইতিহাস বইতে সব রেকর্ড লেখা থাকবে। তবে বিশ্বকাপের ট্রফি জয় তা মন্দ হবে না। স্বপ্ন যেন সত্যি হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...