| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মরক্কোর লক্ষ্য একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৮ ১৬:২৯:৪৫
‘মরক্কোর লক্ষ্য একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া’

এর আগে পাঁচবার বিশ্বকাপে অংশ নিয়ে একবার কেবল শেষ ষোলো পর্যন্ত যেতে পেরেছিল মরক্কো। সেটিও ১৯৮৬ সালে। ফলে কাতার আসর শুরুর আগে দলটিকে নিয়ে কোনো মাতামাতি ছিল না। তা ছাড়া গ্রুপে ছিল বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার মতো দুই পরাশক্তি। তবে সবাইকে চমকে দিয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় উত্তর আফ্রিকার দেশটি। দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে হারায় ২-০ গোলে।

শেষ ষোলোয় মরক্কোর সামনে ছিল আরও বড় পরীক্ষা। তবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে চমক অব্যাহত রাখে তারা। এরপর পর্তুগালকে হারিয়ে রচনা করে নতুন ইতিহাস। শেষ চারে অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যায় দলটি। আর শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে চতুর্থ হয়ে বিদায় নেয় তারা।

ম্যাচের পর নিজেদের অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রেগরাগি। বিশ্বের যেকোনো দলের সঙ্গেই সমানে সমান লড়াই করার সামর্থ্য মরক্কোর আছে বলে মনে করেন ৪৭ বছর বয়সী কোচ।

“আমরা ক্রোয়েশিয়ার সঙ্গে দুবার খেলেছি, যারা বিশ্বের সেরা তিন দলের একটি। আমরা স্পেন, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম ও কানাডার বিপক্ষে খেলেছি, এটি চমৎকার। আমরা আমাদের ভক্তদের আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা এখনও খুশি, আমরা বিশ্বের সেরা চারটি দলের মধ্যে আছি।”

“আমাদের লক্ষ্য একদিন বিশ্বকাপ জেতা। মরক্কো দেখিয়েছে যে, আমরা এই দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারি। আমরা সম্মান পাওয়ার যোগ্য। ছেলেরা শেষ অবধি লড়াই করেছে, লড়াকু মানসিকতা দেখিয়েছে। এটাই ফুটবল, কিছু দেশ আমাদের চেয়ে শক্তিশালী। (সেমি-ফাইনালে) ফ্রান্স ছিল, আজ (শনিবার) ছিল ক্রোয়েশিয়া ছিল, তবে তারা কেবল সামান্য শক্তিশালী ছিল।”

মরক্কোর এমন সাফল্য আফ্রিকার অন্য দলগুলোরও বিশ্বাস বাড়িয়ে দেবে বলে মনে করেন রেগরাগি।

“আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি, আমরা দেখিয়েছি যে, আফ্রিকান ফুটবল দক্ষতার সঙ্গে সর্বোচ্চ স্তরে খেলার এবং বিশ্বের শীর্ষ দলগুলোর মুখোমুখি হতে প্রস্তুত। আমি নিশ্চিত, ১৫ বছরের মধ্যে একটি আফ্রিকান দল বিশ্বকাপ জিতবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...