| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অবাক কান্ড: ইংল্যান্ডে খেলতে গিয়ে ‘পালালেন’ পাকিস্তানের দুই খেলোয়াড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১১ ১২:৩২:৩৯
অবাক কান্ড: ইংল্যান্ডে খেলতে গিয়ে ‘পালালেন’ পাকিস্তানের দুই খেলোয়াড়

পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে। দেশটির বক্সিং ফেডারেশনের সেক্রেটারি নাসির ইজাজ জানান, এ ঘটনায় ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমনওয়েলথ গেমস শেষ করে পাকিস্তানের অলিম্পিক দল মঙ্গলবার দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এরপর থেকে সুলেমান ও নাজিরুলাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যথাযথ কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এ দুজনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়। এছাড়া যুক্তরাজ্যে পাকিস্তান দূতাবাসকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

উধাও তথা পালিয়ে এ দুই বক্সারই পাকিস্তান আর্মির সদস্য। তদন্ত কমিটির প্রধান নাসির জানিয়েছেন, এরই মধ্যে পাকিস্তান আর্মির পক্ষ থেকে সুলেমান ও নাজিরুল্লাহর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনায় যে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সেটিও সতর্ক করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডনে নাসির বলেছেন, ‘ইংল্যান্ডে যাওয়ার আগে ৩০ লাখ রুপির বন্ডে সই করে ফেরার নিশ্চয়তা দিয়েছিলেন পালিয়ে যাওয়া বক্সাররা। তাদের পক্ষে বেশিদিন যুক্তরাজ্যে পালিয়ে থাকা সম্ভব হবে না।’

এবারের কমনওয়েলথ গেমসে ওয়েলতারওয়েট বিভাগে লড়েছেন সুলেমান, নাজিরুল্লাহ ছিলেন হেভিওয়েট বিভাগে। নিজ নিজ বিভাগে জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতার সুবাদে কমনওয়েলথ গেমসে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তারা।

এর আগে বার্মিংহাম কমনওয়েলথ থেকে শ্রীলঙ্কা দলের নয়জন খেলোয়াড় এবং একজন কর্মকর্তাও গেমস ভিলেজ থেকে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গেছেন। তাদের মধ্যে তিনজনকে ধরতে পেরেছে পুলিশ। তবে কোনো আইন ভঙ্গ না করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...