| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

বাদ পড়লেন মুমিনুল যুক্ত হলেন নতুন ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৫ ১৭:১৬:০৯
বাদ পড়লেন মুমিনুল যুক্ত হলেন নতুন ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে টেস্ট অধিনায়কের পদ থেকে ইস্তফা দেন মুমিনুল হক। পরে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশ থেকে বাদ পড়েন দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান। কয়েক মাসের মধ্যেই পরের টেস্ট খেলবে বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলের দলে মুমিনুল হকের ফেরার গুঞ্জন ওঠে। কিন্তু মুমিনুলকে শেষ পর্যন্ত ডাকা হয়নি।

একসময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ সৌম্য সরকার গত নভেম্বর থেকে দলের বাইরে। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) একাদশ থেকে বাদ পড়েছিলেন সৌম্য। তার ক্যারিয়ার নিয়ে বড় প্রশ্ন রয়েছে। 'এ' দলে সুযোগ দেওয়া হয়েছে সৌম্যকে।

প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকা সাবির রহমানও সুযোগ পেয়েছেন। ওয়ানডে সিরিজের 'এ' দলে জায়গা পেয়েছেন সৌম্য, সাবির। টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার সাদমান ইসলামকে রাখা হয়েছে চার দিনের দলে। দুই সংস্করণেই আমন্ত্রিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। দুই সংস্করণের স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ সাইফ হাসান ও টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়ও।

আসন্ন সফরে বাংলাদেশ 'এ' দল ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে। আগামী ৩১ জুলাই সেন্ট লুসিয়ায় পৌঁছানোর কথা বাংলাদেশ ‘এ’ দলের। সিরিজের সবগুলো ম্যাচ সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথমে দুটি চারদিনের ম্যাচ। তারপর তিনটি ওয়ানডে। প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ৪ আগস্ট। প্রথম ওয়ানডে হবে ১৬ আগস্ট।

বাংলাদেশ 'এ' দল (চারদিনের ম্যাচের স্কোয়াড): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান, জাকির হুসেন, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদাত হুসেন, জাকির আলী, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালিদ আহমেদ, রেজুর রহমান, ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।

বাংলাদেশ 'এ' দল (ওডিআই ম্যাচ দল): সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান, জাকির হুসেইন, শাহাদাত হুসেন, জাকির আলী, সাব্বির রেহমান, নাঈম হাসান, রকিবুল হাসান, রেজুর রহমান, খালিদ আহমেদ মুকিদুল। ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...