| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রোনালদোর ম্যানইউ ছাড়ার আসল রহস্য উদঘাটন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৩ ২২:৩১:২৮
রোনালদোর ম্যানইউ ছাড়ার আসল রহস্য উদঘাটন

ইএসপিএন জানিয়েছে, শুধুমাত্র উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্যই ম্যানইউ ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এ কারণেই তিনি ম্যানইউ ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো ক্লাবে যোগ দিতে চান।

ম্যানইউতে আসার পর ৩০ ম্যাচে ১৮ গোল করেছেন রোনালদো। কিন্তু তার দল লিগ শেষ করেছে ৬ষ্ঠ স্থানে থেকে। ক্যারিয়ারের শুরু থেকে প্রায় প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন সিআর সেভেন। কিন্তু ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না, যা তার জন্য লজ্জারই বটে। সে কারণেই মূলত ম্যানইউ ছাড়তে চাচ্ছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারার সঙ্গে আর কী কী কারণ রয়েছে রোনালদোর ম্যানইউর ছাড়তে চাওয়ার পেছনে, সেটা জানা যাক এক নজরে।

ভাল ফুটবলার না নেওয়া

গত মৌসুমে রোনালদোকে খেলতে হয়েছে এমন কিছু ফুটবলারের সঙ্গে, যারা আদৌ ম্যানইউ’র জার্সি পরার যোগ্য নয়। এবারও ক্লাব ভাল ফুটবলার নেয়ার জন্য দলবদলের বাজারে ঝাঁপিয়ে পড়েনি। অন্য ক্লাবগুলো যখন বাজার গরম করে তুলছে, সেখানে ম্যানইউ বসে আছে চুপচাপ। যা অবাক করেছে রোনালদোকে। এ কারণে ক্লাবের প্রতি বেশ ক্ষুব্দও হয়েছেন তিনি।

গত মৌসুমের পারফরম্যান্স

ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থেকে শেষ করে রোনালদোর দল ম্যানইউ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেয়। ম্যানইউর মতো নামিদামি ক্লাব এভাবে ব্যর্থতার মুখোমুখি হবে ভাবতেও পারেননি রোনালদো। তার মতে, ম্যানইউর অতীত গৌরব আর নেই। ফলে এই ক্লাবে খেলার আর মানে নেই।

কোচের সঙ্গে ঝামেলা

সামনাসামনি সাক্ষাৎ হয়নি; কিন্তু নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে এখনই রোনালদোর সম্পর্ক তলানিতে। টেন হাগ বলেই দিয়েছেন, রোনালদোকে তিনি চান না। ডাচ কোচের অধীনে রোনালদো খেলতে আগ্রহী, এমন খবরও নেই। ফলে দূরত্ব বাড়ছে।

চ্যাম্পিয়ন্স লিগে না খেলা

ক্যারিয়ারের এ সময়ে শীর্ষ স্তরের ফুটবল খেলেই অবসর নিতে চান রোনালদো। ম্যানইউ পরেরবার চ্যাম্পিয়ন্স লিগে নেই। ফলে রোনালদোরও থাকার আগ্রহ কমছে। তিনি চ্যাম্পিয়ন্স লিগেই খেলতে চান।

দেশে ফেরার আগ্রহ

রোনালদোর মা চান, তার ছেলে ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে খেলেই অবসর নিন। যদি একান্তই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারেন, তাহলে স্পোর্র্টিংয়ে যোগ দিয়ে ক্যারিয়ার শেষ করতে পারেন রোনালদো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...