যারা বলে মেসির চেয়ে রোনালদো ভালো, তারা ফুটবলের কিছুই জানে না- বাস্তেন
এবার সে আলোচনায় যোগ দিলেন নেদারল্যান্ডসের সাবেক কোচ মার্কো ফন বাস্তেন। তার মতে, রোনালদো অনেক ভালো ফুটবলার হলেও মেসির সঙ্গে তার তুলনা চলে না। এমনকি যারা রোনালদোকে মেসির চেয়ে ভালো বলেন, তারা ফুটবলের কিছুই জানেন না বলে মনে করেন বাস্তেন।
করিয়ের ডেল স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী বাস্তেন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো এখন গ্রেট খেলোয়াড়। কিন্তু যারা বলে, সে (রোনালদো) মেসির চেয়ে ভালো, তারা ফুটবলের কিছুই জানে না। অথবা নিজেদের কুবিশ্বাস থেকেই তারা এটি বলে।’
মেসি কেন রোনালদোর চেয়ে এগিয়ে তা জানিয়ে নেদারল্যান্ডসের সাবেক কোচ আরও বলেন, ‘মেসি তার নিজের মতোই, অনন্য। তাকে অনুকরণ করা অসম্ভব, তার মতো হওয়া অসম্ভব। মেসির মতো খেলোয়াড় ৫০ বা ১০০ বছরে একবারই আসে।’
ইনজুরির কারণে মাত্র ২৮ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছিলেন এসি মিলান ও আয়াক্সের কিংবদন্তি ফুটবলার বাস্তেন। তবে তার আগেই জিতে নেন তিনটি ব্যালন ডি অর। তিনি মেসিকে রোনালদোকে এগিয়ে রাখলেও, সর্বকালের সেরা হিসেবে মানতে নারাজ।
এ বিষয়ে মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বাস্তেন বলেছেন, ‘পেলে, ডিয়েগো ম্যারাডোনা ও ইয়োহান ক্রুইফ- আমার মতে সর্বকালের সেরা তিন ফুটবলার। ছোট থাকতে আমি ক্রুইফের মতো হতে চাইতাম। সে আমার ভালো বন্ধু ছিল। আমি তাকে মিস করি। পেলে-ম্যারাডোনাও দুর্দান্ত ছিলেন।’
বাস্তেন আরও যোগ করেন, ‘মেসিও একজন গ্রেট খেলোয়াড়। কিন্তু দলের মধ্যে ম্যারাডোনার একটা ব্যক্তিত্ব ছিল। মেসি এমন নয় যে যেকোনো লড়াইয়ে আগে নিজেকে ঠেলে দেবে। আমি ক্রিশ্চিয়ানো রোনালদো, মিশেল প্লাতিনি বা জিনেদিন জিদানের কথাও ভুলিনি।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
