| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠেও আফগানিস্তানের কাছে পাত্তা পেলো না জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৪ ২২:৫৫:১৫
ঘরের মাঠেও আফগানিস্তানের কাছে পাত্তা পেলো না জিম্বাবুয়ে

আজ (শনিবার) জিম্বাবুয়েকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে আফগানরা। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে হাসমতউল্লাহ শহিদির দল।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর হাসমতউল্লাহ আর রহমত শাহ তৃতীয় উইকেটে গড়েন ১৮১ রানের বিশাল জুটি।

দুজনই সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে দুজনকেই। রহমত শাহ ৯৪ আর শহিদি আউট হন ৮৮ রানে। শেষদিকে ১৭ বলে ৩৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেন রশিদ খান।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারবানি ৫২ রান খরচায় নেন ৪টি উইকেট।

জবাবে একটা সময় ২ উইকেটে ৯১ রান থাকলেও মোহাম্মদ নাবির ঘূর্ণিতে হঠাৎ ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। যা একটু লড়াই করেছেন সিকান্দার রাজা। ৬৭ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকে আসে ৩০ রান। পুরো ৫০ ওভার খেললেও জিম্বাবুয়ে অলআউট হয় ২১৬ রানে।

নাবি ১০ ওভারে মাত্র ৩৪ রান খরচায় নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার ফজলহক ফারুকি আর রশিদ খানের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...