| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তাকে নেতৃত্ব দিলে তার উচিত দেশের জন্য কিছু করা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১৯:৩৭:০৫
তাকে নেতৃত্ব দিলে তার উচিত দেশের জন্য কিছু করা

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাকি ৮ টেস্টে দলে ছিলেন না তিনি। তবে খালেদ মাহমুদ সুজন বলছেন, অন্য দুই ফরম্যাটের চেয়ে টেস্ট ক্রিকেট বেশি উপভোগ করেন এই অলরাউন্ডার এবং তাকে নেতৃত্ব দিলে তার উচিত দেশের জন্য কিছু করা।

গত ৩১ মে টেস্ট থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট ব্যাটার মুমিনুল হক। মঙ্গলবার (৩০ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, আর অধিনায়কত্ব করতে চান না তিনি।

এমন খবরের পরই, আলোচনায় কে হবেন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব। বিসিবির একাধিক কর্তার কথায় ইঙ্গিত মিলেছে, মুমিনুলের স্থলাভিষিক্ত হতে পারেন সাকিব। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমনটাই ইঙ্গিত করেছেন।

সাকিব যেখানে গত দেড় বছরে বেশিরভাগ টেস্টেই ব্যক্তিগত কারণে খেলেননি, সেখানে তাকে নেতৃত্ব দেয়া কতটা যুক্তিসঙ্গত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, 'সাকিব সবসময় টেস্ট খেলতে চায় এখন। আমি জানি না এই কথাটা কেন বারবার আসে যে, সাকিব টেস্ট খেলতে চায় না।সাকিবের সাথে যতবার কথা হয়েছে, সে বলেছে আমি অন্য ফরম্যাট থেকে টেস্ট বেশি উপভোগ করি এবং আমি সবসময় টেস্টই খেলতে চাই।'

অন্য দুই ফরম্যাটের মতোই লাল বলের ক্রিকেটেও বেশ সমৃদ্ধ সাকিবের ক্যারিয়ার। সাদা পোশাকের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৪ হাজারের বেশি রানের পাশাপাশি বল হাতে ২০০ এর বেশি উইকেট শিকার করেছেন তিনি। এসব ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে ওঠেছেন এই অলরাউন্ডার। তার এখনও দেশকে অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন সুজন।

তিনি বলেন, 'আমি মনে করি, সে দায়িত্ব পেলে সে তো আরও ক্রিকেট খেলতে চায়, এখনও সাকিবের অনেক বেশি বয়স হয়নি, সাকিব হয়তো আরও ২-৩ বছর খেলবে। আমি মনে করি, তাদের এখন উচিত বাংলদেশের জন্য কিছু করা। বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...