| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মুশফিকের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ডাক পেলো বাঘা এক ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ২০:১৯:১৬
মুশফিকের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ডাক পেলো বাঘা এক ব্যাটার

দেশের নির্ভরযোগ্য এই তারকা দারুন ছন্দে থাকার সত্ত্বেওভীষণ মিস করবে দল। বিশেষ করে তার অভিজ্ঞতার অভাববোধ করবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,

“আমরা তার উপস্থিতিটা মিস করবো। টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি পাওয়া একজন খেলোয়াড়কে না পাওয়া তো বিরাট কিছু। মিডল অর্ডারে তার অভিজ্ঞতা আমাদের বড় শক্তি। নিশ্চিতভাবেই আমরা এটা মিস করবো।”

তবে তার জায়গায় খেলবেন কে। নিঃসন্দেহে বাংলাদেশ টেস্ট এবং ওয়ানডে দলে তার গুরুত্বপূর্ণ অনেক। তবে জানা গেছে মুশফিক এর পরিবর্তে বাংলাদেশ দলে নেয়া হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। আর এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি বলেন, “ইয়াসির আমাদের নিয়মিত ক্রিকেটার। ম্যাচে থাকুক আর নাই থাকুক সব সময় যে কোনো পরিস্থিতিতে খেলানোর জন্য তাকে প্রস্তুত রাখা হয়। সে অবশ্যই বিবেচনায় থাকবে।”

টেস্টে ইয়াসিরের জায়গা পাকাপাকি। ওয়ানডেতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় আছেন কাজী নুরুল হাসান সোহান। সেই সাথে আনামুল হক বিজয় নামও শোনা যাচ্ছে। তবে যেই একাদশে সুযোগ পান না কেন তার জন্য একটি বড় সুযোগ বলে মনে করছেন সুমন।

মুশফিকের পরবর্তী যারা সুযোগ পাবেন তাদের কাছ থেকে নিজের প্রত্যাশার কথা শোনালেন হাবিবুল, “মুশফিকের অনুপস্থিতিতে যে-ই সুযোগ পায় তার জন্য নিজেকে মেলে ধরার বড় সুযোগ৷ আমি চাই তারা নির্ভয়ে পারফর্ম করুক। ওয়েস্ট ইন্ডিজ এমন একটি জায়গা যেখানে পারফর্ম করার সুযোগ পাওয়া যায়। ব্যাটিং করে মজা পায়। এসব সুযোগ দুহাত ভরে গ্রহণ করা উচিত।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...