কাতার বিশ্বকাপঃ ব্রাজিলের জন্য সুখবর, আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ
অন্যদিকে বেশ সহজ গ্রুপেই পড়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে আছে কঠিন পতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। তবে কোনো সহজ ম্যাচ আশা করছেন না আর্জেন্টাইন কোচ।
এই প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘যেকোনো দলকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং যে গ্রুপে পড়েছি, তার জন্য আমরা প্রস্তুত। এই গ্রুপে কঠিন সব দল রয়েছে। প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো কতটা কঠিন, তা আমরা জানি। পোল্যান্ড সুইডেনকে ভালোভাবেই হারিয়েছে এবং সৌদি আরব খুব ভালো সুশৃঙ্খল একটি দল।’
গতকাল ড্র সমাপ্তির পর অনেকেই বলছে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বেশ সহজ গ্রুপেই পড়েছে। ‘জি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। কিন্তু গত বিশ্বকাপেও ব্রাজিলের গ্রুপসঙ্গী ছিল সার্বিয়া ও সুইজারল্যান্ড। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠা ব্রাজিল শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে হেরে যায় বেলজিয়ামের কাছে।
এদিকে ফুটবল প্রেমিদের আশা, গতবারের মতো এবারও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা দেবে ব্রাজিল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা দিতে কিছুটা ঘাম ঝরাতে হবে মেসিদের। উদ্বোধনী দিনেই মাঠে নামছে আর্জেন্টিনা। আর বিশ্বকাপের তৃতীয় দিনে মাঠে নামবে নেইমার-ভিনিসিউসরা।
আর্জেন্টিনার ম্যাচসূচি:প্রথম ম্যাচ: আর্জেন্টিনা বনাম সৌদিআরব (২২ নভেম্বর)দ্বিতীয় ম্যাচ: আর্জেন্টিনা বনাম মেক্সিকো (২৬ নভেম্বর)শেষ ম্যাচ: আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (৩০ নভেম্বর)
ব্রাজিলের ম্যাচসূচি:প্রথম ম্যাচ: ব্রাজিল বনাম সার্বিয়া (২৪ নভেম্বর)দ্বিতীয় ম্যাচ: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (২৮ নভেম্বর)শেষ ম্যাচ: ব্রাজিল বনাম ক্যামেরুন (২ ডিসেম্বর)
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শুরু হল, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- চলছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, কলম্বিয়া বনাম সুইজারল্যান্ড; জানুন ফলাফল
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; জানুন ফলাফল
- শেষ ৮-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে
- ৭৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে
- ৪৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ১৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে
