বাঁচা-মরার লড়াইয়ে রাতে রাজস্থানের বিপক্ষে মাঠে নামছে কেকেআর
এবারের আইপিএলের পয়েন্ট টেবিলে কেকেআরের অবস্থান এখন ৮ নম্বরে। নিজেদের ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। এদিকে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে আজ কেকেআরের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। আর হারলে প্লে-অফে যাওয়ার রাস্তা পুরোপুরি কঠিন হয়ে যাবে।
আইপিএল টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটানসের সঙ্গে ১০ পয়েন্টের পার্থক্য কলকাতা নাইট রাইডার্সের। সুতরাং, মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ কেকেআরের।
প্রায় একমাস আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতেছিল কেকেআর। এরপর থেকে আর জয় নেই তাদের। টানা পাঁচটি হার। পরপর দিল্লি, হায়দরাবাদ, রাজস্থান, গুজরাটের কাছে হেরেছে নাইটরা। ব্যাটিং, বোলিং সব বিভাগেই ফ্লপ কেকেআর। কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না শ্রেয়াস আয়ারদের।
ওপেনিং জুটির ব্যর্থতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে কলকাতাকে। গত বছর দারুণ ছন্দে থাকলেও এবার চূড়ান্ত ব্যর্থ ভেঙ্কটেশ আয়ার। তার ব্যাটে রান নেই। তাই ওপেনিং নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ম্যানেজমেন্ট। গুজরাটের বিরুদ্ধে স্যাম বিলিংস এবং সুনিল নারিনকে ওপেন করতে দেখা যায়। রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরানের পরের ম্যাচেই বাদ পড়েন অ্যারোন ফিঞ্চ। এ ধরনের সিদ্ধান্ত আরও বিপদে ফেলছে নাইটদের।
৯ ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি কেকেআর। বিদেশি নিয়েও অতিরিক্ত পরীক্ষা-নীরিক্ষা চালানো হচ্ছে। এর ফলে একের পর এক পরাজয় বরণ করতে হচ্ছে তাদের।
তবে আজ রাজস্থানের বিরুদ্ধে নাইটদের চার বিদেশি রাসেল, নারিন, কামিন্স/সাউদি এবং ফিঞ্চ। জয়ে ফিরতে হলে জ্বলে উঠতেই হবে অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের অধিনায়ককে। শ্রেয়াস আয়ারের ফর্ম কেকেআরের চিন্তার বিষয়। আইপিএলের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে দারুণ ছন্দে ছিলেন; কিন্তু আইপিএলে ধারাবাহিকতার অভাব রয়েছে নাইট অধিনায়কের। যদিও আগের ম্যাচে রান পেয়ছেন। টানা হাফ ডজন পরাজয় এড়াতে আজও শ্রেয়াসের ব্যাটেও রান উঠতে হবে।
শেষ দুই ম্যাচে দলে পরিবর্তন আনা হয়েছে। সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং, বাবা ইন্দ্রজিৎরা। দলে টিকে থাকতে এদেরও বড় পরীক্ষার মুখে পড়তে হবে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও সমস্যায় নাইটরা।
গত আইপিএলের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী পুরোপুরি ব্যর্থ। শুরুটা ভাল করলেও ধারাবাহিকতার অভাব উমেশ যাদবের। যদিও শেষ ম্যাচে ৩ উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার। দুর্ধর্ষ ফর্মে থাকা বাটলারের বিরুদ্ধে জ্বলে উঠতে হবে টিম সাউদিকে। নয়তো ওপেনিংয়ে নেমে একাই নাইটদের ধ্বংস করে দেবেন ইংল্যান্ডের ব্যাটার। ছন্দে রয়েছেন সাঞ্জু স্যামসন, হেটমায়াররাও। সুতরাং, রাজস্থানের কঠিন চ্যালেঞ্জের সামনে কঠিন পরীক্ষা নাইটদের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের লম্বা ছুটি ঘোষণা
- সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: কার্যকর হতে পারে ১ জুলাই
- নতুন বাজেটের পূর্ব পে স্কেল বাস্তবায়নে আসছে ঘোষণা
- ঈদুল আযহা কবে; টানা ছুটির সুখবর
- ১০০০ ও ৫০০ টাকার নোট নিয়ে জরুরি সতর্কতা জারি
- আজকের সোনার বাজারদর: ২৮ এপ্রিল ২০২৬
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ২য় টি-টোয়েন্টি: বন্ধ ম্যাচ, কখন শুরু হবে
- আজকের সকল টাকার রেট: ২৮ এপ্রিল ২০২৬
- ঈদুল আজহায় মিলতে পারে টানা ১০ দিনের ছুটি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে কতদিন
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: যেসব জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ
- দেশের বাজারে সোনার দাম কমলো: নতুন দাম কত
- দেশের বাজারে আজ একভরি স্বর্ণের নতুন দাম
- সপ্তাহের ব্যবধানে লাফিয়ে কমলো পেঁয়াজের দাম
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর
