| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে লঙ্কানদের জন্য নতুন আইন ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১৬:২৩:২৬
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে লঙ্কানদের জন্য নতুন আইন ঘোষণা

বিশ্ব মহামারী করোনা বিশ্ব থমকে গেল দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেটীয় কার্যক্রম। এরপর খেলা মাঠে গড়ায় জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে। তার আগে ক্রিকেটারদের কোয়ারেন্টিন পালন করতে হত। তবে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই সংক্রমণের হারও নিম্নমুখী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জৈব সুরক্ষা বলয়ের কঠোরতা থেকে বের হয়ে এসে ঘরোয়া আসরগুলো আয়োজন করছে অলিম্পিকের সুরক্ষা নীতি অনুসরণ করে। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য জৈব সুরক্ষা বলয় আছে এখনও। তবে সেক্ষেত্রে কোয়ারেন্টিনের নীতিমালা শিথিল করা হয়েছে বাংলাদেশে।

তাই বাংলাদেশে এসে রুম কোয়ারেন্টিনের প্রয়োজন নেই লঙ্কানদের। বিডিক্রিকটাইমের আন্তর্জাতিক প্রতিবেদককে বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তাই কোয়ারেন্টিনের কঠোর নিয়ম থাকছে না। দেশে আসার পর ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় নেগেটিভ হলে পরদিন থেকেই তারা অনুশীলন করতে পারবেন।’

আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে উপমহাদেশের পরাশক্তি শ্রীলঙ্কা। দুই ফরম্যাটে একটি করে বিশ্বকাপ জেতা দলটি অবশ্য এবারের বাংলাদেশ সফরে খেলবে দুটি টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

এই সিরিজের জন্য ৮ ম্যাচ শ্রীলঙ্কা জাতীয় দল বাংলাদেশে পা রাখার কথা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...