| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আজ তাসকিন না খেলার জন্য ভুল গুঞ্জনের সত্য ছিল ভিন্ন

ফ্র্যাঞ্চাইজি লিগ ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৭:২১:২১
আজ তাসকিন না খেলার জন্য ভুল গুঞ্জনের সত্য ছিল ভিন্ন

গুঞ্জন ছড়িয়েছে, মূলতঃ কোন এক অনলাইনের ছড়িয়ে দেয়া খবরে যে, বিপিএলে তার জন্য নির্ধারিত পুরো টাকা না পেলে খেলবেন না তাসকিন ।

ওই প্রতিবেদনেই একটি বড় তথ্যগত ভুল ও বিপত্তি রয়েছে। তা হলো, বিপিএলে এখন কোন দল বা ফ্র্যাঞ্চাইজিই ক্রিকেটারদের পেমেন্ট দেয় না। সেটা বিসিবির কাছে আগেই জামানত হিসেবে দেয়া জমা দেয়া আছে।

সেই জামানত থেকেই টুর্নামেন্ট শুরুর আগে অর্ধেক, খেলা চলাকালীন বাকি ২৫ ভাগ এবং শেষ হবার সঙ্গে সঙ্গে বাকি ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ হবে। বিপিএল মালিকরা যাতে ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে কোনরকম ঝামেলা করতে না পারে, সে কারণেই বিসিবি আসর শুরুর আগে দলগুলোর কাছ থেকে পুরো পেমেন্টের টাকা নিয়ে নিজেদের কাছে জমা করে রেখেছে।

সে সঙ্গে কোনো ক্রিকেটার খেলা শেষ হওয়ার আগে পুরো পেমেন্ট পাবেও না। অথচ তাসকিন নাকি সিলেটের কাছে পুরো অর্থ আগেই দাবি করে বসে আছেন!

অবশ্য ওই প্রতিবেদনের শেষাংশে বলা আছে, তাসকিন বিষয়টা জানতেন না। জানার পর তার দাবি ফিরিয়ে নিয়েছেন। এখন প্রশ্ন হলো, যদি তাসকিন পুরো পারিশ্রমিক দাবি করে আবার সব জেনে খেলতে রাজিই হয়ে থাকেন, তাহলে আজ ৩ ফেব্রুয়ারি খুলনার বিপক্ষে মাঠে নামলেন না কেন?

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে তাসকিনের পিঠে ব্যাথা। গত দু’দিন অনুশীলনেও আসেননি। পিঠের ব্যাথার কারণেই আজ সিলেটের হয়ে খেলা সম্ভব হয়নি দেশের অন্যতম দ্রুত গতির বোলারের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...