| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

হাদি হত্যা মামলা: আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০৮ ২২:৫৪:৪১
হাদি হত্যা মামলা: আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ও মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর ভারতে গ্রেপ্তার হয়েছেন। রোববার (৮ মার্চ) উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের আটক করে। বর্তমানে তাদের বাংলাদেশে হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সাফল্য

জানা গেছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ভারতীয় পুলিশ এই অভিযান সফলভাবে পরিচালনা করে। হাদি হত্যাকাণ্ডের পর দেশে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেপ্তারকে বড় সাফল্য হিসেবে দেখছে পশ্চিমবঙ্গ পুলিশ।

ডিজিএফআই প্রধানের ভারত সফর ও কূটনৈতিক তৎপরতা

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি ডিজিএফআইয়ের নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। সেই সফরে তিনি হাদি হত্যা মামলার আসামিসহ ভারতে আত্মগোপন করে থাকা সন্ত্রাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের ওপর জোরালো চাপ সৃষ্টি করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই দুই আসামিকে আটক করা সম্ভব হয়েছে। এছাড়া ভারতে বসে যারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালানোর নিশ্চয়তা দিয়েছে ভারত।

হত্যাকাণ্ডের প্রেক্ষাপট

গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হওয়া ছয়জন আসামি ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন মূল ঘাতক ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছে সরকার।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...