| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

একের পর এক ম্যাচ হেরে মোসাদ্দেক দায় দিচ্ছেন যাদের দিকে

ফ্র্যাঞ্চাইজি লিগ ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৬:৪৮:৫৮
একের পর এক ম্যাচ হেরে মোসাদ্দেক দায় দিচ্ছেন যাদের দিকে

দলে ল্যান্ডেল সিমন্স, রবি বোপারা ও কলিন ইনগ্রামের মতো বিদেশি তারকা ক্রিকেটার থাকলেও তাদের বাজে ফর্ম প্রতিটি ম্যাচেই ডোবাচ্ছে সিলেটকে। সেই সঙ্গে বাজে বোলিংয়ের কারণে প্রতি ম্যাচেই দাপট দেখাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটাররা।

এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে দলের সবার সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মোসাদ্দেক। যেভাবেই হোক পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় সিলেট।

এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, 'এটা ১৪৩ রানের উইকেট না। মিঠুন এবং আমি ব্যাটিং করে কিছুটা পুষিয়ে দিয়েছিলাম। যদিও এটা যথেষ্ট ছিল না। সিমন্স, বোপারা, ইনগ্রামের মতো ক্রিকেটাররা পারফর্ম করতে পারছে না। এমন হলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমাদের বোলিং খুবই বাজে হচ্ছে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।'

খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৪ রানেই দুই ওপেনার ল্যান্ডল সিমন্স ও এনামুল হক বিজয়কে হারায় সিলেট। মাত্র ২ রান করে ফিরে গেছেন ইনগ্রামও।

এমন সময় দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক। মিঠুন ৫১ বলে ৭২ ও মোসাদ্দেক ৩০ বলে ৩৪ রান করে সিলেটকে ১৪২ রানের পুঁজি এনে দেন। যদিও এই ম্যাচে নির্বিষ বোলিংয়ে ৯ উইকেটে হারতে হয়েছে সিলেটকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...