| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পাঁচ ম্যাচ নিষিদ্ধ আফ্রিদি দিতে হচ্ছে জরিমানাও

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ফেব্রুয়ারি ০৩ ১৬:৩৬:২৫
পাঁচ ম্যাচ নিষিদ্ধ আফ্রিদি দিতে হচ্ছে জরিমানাও

পিএসএলের এবারের আসরের করাচি পর্বে সাতটি ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল ফয়সাল আফ্রিদির। কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে পিএসএলে নামতে পারেননি আফ্রিদি। তখন তাকে সাতদিনের বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হয়।

টুর্নামেন্টের করোনা প্রটোকল অনুযায়ী, কেউ পজিটিভ শনাক্ত হলে দুইবার পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশন থেকে বের হওয়া নিষেধ। কিন্তু প্রথমবার নেগেটিভ হয়েই নিজের রুম ছেড়ে বেরিয়ে যান আফ্রিদি।

যে কারণে করোনাবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগ মেনে নিয়েছেন তিনি। তাই তাকে সাত ম্যাচ নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

যার ফলে এখন করাচি পর্বে আর কাজ করা হবে না তার। লাহোর পর্ব দিয়ে শুরু হবে আফ্রিদির এবারের পিএসএল। কিন্তু প্রথম ম্যাচেই গুনবেন ৫০% শতাংশ জরিমানা। যার পরিমাণ প্রায় ১ হাজার ডলারের কাছাকাছি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...