সোমবার সকাল ৮ টা থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে সোমবার (৯ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
রোববার (৮ নভেম্বর) নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়জুড়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রংপুর নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
নেসকোর বিজ্ঞপ্তিতে দুটি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১১ কেভি টাউন ফিডার ও ১১ কেভি জুম্মাপাড়া ফিডার।
১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকা:
মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন এলাকা:
জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরিসংলগ্ন এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।
কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে?
নেসকো জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ চলার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।
তাই রংপুর নগরীর উল্লেখিত এলাকাগুলোর বাসিন্দাদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে পানি সংরক্ষণ, মোবাইল ও জরুরি ইলেকট্রনিক যন্ত্র চার্জ দেওয়া এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল প্রয়োজনীয় কাজ আগেভাগে শেষ করে রাখা ভালো।
সোহাগ/
